নীতিমালাPolicies
সহজ ভাষায় আমাদের নিয়ম। সর্বশেষ আপডেট: 29 সেপ্টেম্বর 2026 (খসড়া — চালুর আগে আইনি পর্যালোচনা হবে)।Our rules in plain words. Last updated: 29 September 2026 (draft — to be legally reviewed before launch).
রিটার্ন ও রিফান্ডReturns & refunds
- ডেলিভারির ঘণ্টার মধ্যে WhatsApp-এ অর্ডার রেফারেন্স (JG-…) আর জিনিসের ছবি দিয়ে জানান।
- জিনিস অব্যবহৃত, আসল প্যাকেটে ও রসিদসহ থাকতে হবে। আমরা নিজেরা তুলে আনি, বা জোগান ডেস্কে ফেরত দিতে পারেন।
- যা ফেরত হয় না: মাপে কাটা প্রোফাইল বা গ্লাস, টিন্ট করা রং, আর নামানোর পর সিমেন্ট ও রড।
- ভুল জিনিস, ভাঙা বা ত্রুটিপূর্ণ মাল পেলে ডেলিভারির সময়ই রাইডারকে দেখান — আমরা বদলে দেব বা পুরো টাকা ফেরত দেব।
- টাকা ফেরত যায় যে পথে দিয়েছিলেন (বিকাশ/নগদ/ব্যাংক বা নগদে), দিনের মধ্যে।
- Tell us on WhatsApp within hours of delivery, with the order reference (JG-…) and a photo.
- Items must be unused, in original packaging and with the receipt. We collect them, or you can return them at the Jogan Desk.
- Not returnable: profiles or glass cut to size, tinted paint, and cement or rod once unloaded.
- Wrong, broken or faulty goods: show the rider at delivery — we replace them or refund in full.
- Refunds go back the way you paid (bKash/Nagad/bank or cash) within days.
প্রাইভেসিPrivacy
- এই সাইটে ক্রেতার কোনো অ্যাকাউন্ট বা লগইন নেই। আপনার কার্ট, এলাকা, নাম, মোবাইল নম্বর আর ঠিকানা আপনার ফোনের ব্রাউজারেও (localStorage) রাখা হয়, যাতে পরের বার আবার লিখতে না হয়।
- অর্ডার, জোগান প্রো আবেদন বা পার্টনার ডিলার আবেদন জমা দিলে নাম, মোবাইল নম্বর, এলাকা, ঠিকানা, জিনিসের তালিকা, দোকানের তথ্য ও নোট (যেটা যে ফর্মে থাকে) জোগানের সিস্টেমে (Supabase-এ রাখা আমাদের ডেটাবেস) জমা হয়; শুধু জোগানের স্টাফ লগইন করে তা দেখতে পারেন। ইন্টারনেট সমস্যায় WhatsApp-এ পাঠালে তথ্য যায় আমাদের অফিশিয়াল নম্বরে। এই তথ্য আমরা ব্যবহার করি শুধু অর্ডার কনফার্ম, ডেলিভারি, রসিদ, ফেরত, প্রো সদস্যপদ আর ডিলার পার্টনারশিপের যোগাযোগে।
- আপনার নম্বর বা ঠিকানা আমরা বিক্রি করি না, বিজ্ঞাপনের জন্য অন্য কাউকে দিই না। পার্টনার দোকান বা ডিলার পায় শুধু অর্ডার নম্বর আর জিনিসের তালিকা; আপনার নাম, নম্বর বা সাইটের ঠিকানা নয়। ঠিকানা পান শুধু রাইডার বা পিকআপ চালক, ডেলিভারির জন্য।
- “আমার অ্যাকাউন্ট” থেকে “এই ফোন থেকে আমার তথ্য মুছুন” চাপলে ফোনে রাখা সব তথ্য মুছে যায়। আমাদের সিস্টেমে জমা অর্ডারের তথ্য বা WhatsApp চ্যাটের তথ্য মুছতে চাইলে ফোন বা WhatsApp-এ জানান (হিসাব ও ভ্যাটের জন্য আইনে যতটুকু রাখা বাধ্যতামূলক, ততটুকু ছাড়া)।
- এই সাইট কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি ব্যবহার করে না; শুধু গুগল ফন্ট লোড হয়।
- This site has no customer accounts or logins. Your cart, area, name, mobile number and address are also kept in your phone's browser (localStorage), so you do not have to type them again.
- When you place an order, apply for Jogan Pro or apply as a partner dealer, your name, mobile number, area, address, item list, shop details and note (whichever the form asks for) are saved in Jogan's system (our database, hosted on Supabase); only Jogan staff can see them after logging in. If you send it on WhatsApp instead (for example when the internet fails), the details go to our official number. We use them only to confirm, deliver, invoice, handle returns, run Pro membership and contact partner dealers.
- We do not sell your number or address or give them to anyone for advertising. Partner shops and dealers get only the order number and the item list, never your name, number or site address. Only the rider or the pickup driver gets the address, to deliver.
- “My account” → “Delete my details from this phone” erases everything stored on the phone. To delete an order saved in our system or what is in the WhatsApp chat, ask us by phone or WhatsApp (except what the law requires us to keep for accounts and VAT).
- This site uses no advertising or tracking cookies; it only loads Google Fonts.
শর্তাবলিTerms
- অর্ডার: অর্ডার জমা দিলে (বা ইন্টারনেট সমস্যায় WhatsApp-এ Send করলে) আমরা আগে পার্টনার দোকানে মাল আছে কিনা নিশ্চিত করি, তারপর ফোন বা WhatsApp-এ দাম আর সময় জানাই; তখনই অর্ডার কনফার্ম। এক্সপ্রেসের মিনিট শুরু হয় কনফার্মের পর। মাল না থাকলে একই মানের বিকল্প দিতে পারি, তবে আপনার হ্যাঁ ছাড়া কখনো বদলাই না।
- কে বিক্রি করে: এক্সপ্রেসের মাল বিক্রি করে জোগান (জোগানের চালান)। শিডিউলের মাল বিক্রি করে পার্টনার ডিলার, যার নাম কনফার্মের সময় জানানো হয় (ডিলারের চালান); জোগান ডেলিভারি/হ্যান্ডলিং সার্ভিস দেয় (জোগানের রসিদ)। শিডিউলের মালের দাম সরাসরি ডিলারকে দেবেন; জোগানকে দেবেন হ্যান্ডলিং চার্জ আর পিকআপ ভাড়া।
- দাম: সব দাম ভ্যাটসহ। ব্র্যান্ডের মাল এমআরপির বেশি দামে বিক্রি হয় না। ‘আনুমানিক’ লেখা দাম কনফার্মের সময় চূড়ান্ত হয়; দাম বদলালে আগে জানিয়ে আপনার সম্মতি নেব।
- পেমেন্ট: । এখন বাকিতে বিক্রি হয় না। বিকাশ/নগদ/ব্যাংকের হিসাব শুধু আমাদের অফিশিয়াল নম্বর থেকে পাঠানো হয় — অন্য কোনো নম্বরে টাকা পাঠাবেন না।
- বদল ও বাতিল: রাইডার বের হওয়ার আগে একই WhatsApp চ্যাটে জানালে বদলানো বা বাতিল করা যায়।
- জোগান প্রো পয়েন্ট: এক্সপ্রেসের জিনিসে %; 1 পয়েন্ট = ৳। শিডিউলের মাল এখন পার্টনার ডিলারের চালানে যায়, তাই এতে পয়েন্ট নেই। মেয়াদ ও রিডিমের নিয়ম যোগ দেওয়ার সময় লিখিতভাবে জানানো হবে।
- ছবি ও তথ্য: পণ্যের ছবি বা আইকন বোঝানোর জন্য; ব্র্যান্ডের নাম তাদের নিজ নিজ মালিকের।
- Orders: when you place an order (or press Send in WhatsApp if the internet fails), we first check the goods at a partner shop, then tell you the price and time by phone or WhatsApp; only then is the order confirmed. The -minute Express clock starts after we confirm. If an item is out of stock we may offer an equivalent, but we never substitute without your yes.
- Who sells: Express goods are sold by Jogan (Jogan invoice). Schedule goods are sold by the partner dealer named when we confirm (dealer's invoice); Jogan provides the delivery/handling service (Jogan receipt). You pay the dealer directly for Schedule goods, and pay Jogan the handling charge and the pickup fare.
- Prices: all prices include VAT. Branded goods are never sold above MRP. Prices marked ‘estimate’ are finalised on confirmation; if a price changes, we tell you first and ask for your consent.
- Payment: . No credit for now. bKash/Nagad/bank details are sent only from our official number — never pay to any other number.
- Changes and cancellations: reply in the same WhatsApp chat before the rider leaves.
- Jogan Pro points: % on Express items; 1 point = ৳. Schedule goods are now on the partner dealer's invoice, so they earn no points. Expiry and redemption rules are given in writing when you join.
- Images and names: product images and icons are illustrative; brand names belong to their owners.
ডেলিভারি নীতিDelivery policy
জোগান এক্সপ্রেস (কনফার্মের পর মিনিট, বাইকে): হার্ডওয়্যার, তার, ফিটিংস, রং, টুলসের মতো ছোট জিনিস। বেশিরভাগ মাল কেনা হয় অর্ডার ধরে, টাউন হলের আশেপাশের অনুমোদিত ডিলার ও কোম্পানির আউটলেট থেকে; Profileo-র মাল আর কিছু দ্রুত-বিক্রির জিনিস আমাদের ডেস্ক থেকে; দুই দোকানের মাল হলে কনফার্মের সময়ই সময় বলে দিই (সর্বোচ্চ 90 মিনিট)। কমপক্ষে । ডেলিভারি চার্জ: ; বা বেশি হলে ফ্রি।
জোগান শিডিউল (একই দিনে স্লট, পিকআপে): সিমেন্ট, রড, টাইলস, বোর্ড, লম্বা পাইপ, ট্যাংক; বিক্রি ও চালান পার্টনার ডিলারের। , মধ্যে অর্ডারে একই দিনে স্লট: । কমপক্ষে । হ্যান্ডলিং চার্জ: । পিকআপ ভাড়া খরচে, আগে জানিয়ে দেওয়া হয় (সাধারণত )।
সময়:
এলাকা: শুরু -এ, জোগান ডেস্ক মোহাম্মদপুর টাউন হলে; এলাকার তালিকা দেখুন। ট্রাফিক, বৃষ্টি বা ছুটির দিনে দেরি হলে WhatsApp-এ জানিয়ে দেব। ভারী মাল নিচতলা/গেট পর্যন্ত পৌঁছানো হয়; ওপরে তোলার দরকার হলে আগে জানান।
Jogan Express ( minutes after we confirm, by motorbike): small items such as hardware, cable, fittings, paint and tools. Most goods are bought per order from authorised dealers and company outlets around Town Hall; Profileo items and a few fast-moving items come from our desk; for items from two shops we tell you the time when we confirm (at most 90 minutes). Minimum . Delivery charge: ; free from .
Jogan Schedule (same-day slot, by pickup): cement, rod, tiles, boards, long pipes, tanks, sold and invoiced by the partner dealer. : order by for a same-day slot: . Minimum . Handling charge: . Pickup fare at cost, quoted first (usually ).
Hours:
Areas: we start in , with the Jogan Desk at Mohammadpur Town Hall; see the area list. If traffic, rain or a holiday causes a delay, we tell you on WhatsApp. Heavy goods are delivered to the ground floor/gate; tell us in advance if they must be carried up.
জোগান সম্পর্কেAbout Jogan
জোগান মানে সাপ্লাই — সাইটে যে জোগালি মিস্ত্রির হাতে মাল তুলে দেয়। আমরা সেই কাজটাই করি: বাড়ি বানানো আর সংস্কারের মাল, দ্রুত আর খোলা দামে। ছোট জিনিস বাইকে, কনফার্মের পর মিনিটে; ভারী মাল একই দিনের স্লটে। শুরুতে মাল কিনি টাউন হলের আশেপাশের অনুমোদিত ডিলার আর কোম্পানির আউটলেট থেকে, অর্ডার ধরে; চালু হচ্ছে -এ, । দোকানের মালিক হলে পার্টনার ডিলার হোন।
জোগান Profileo (অ্যালুমিনিয়াম প্রোফাইল ও হার্ডওয়্যার ইমপোর্টার) আর AFTL (থাই/অ্যালুমিনিয়াম ও গ্লাসের কাজ)-এর সহযোগী উদ্যোগ। ঠিকানা:
Jogan means supply — like the jogali who hands materials to the mistri on site. That is what we do: building and renovation materials, fast and at open prices. Small items by bike, minutes after we confirm; heavy goods in a same-day slot. At the start we buy per order from authorised dealers and company outlets around Town Hall; we open in in . Own a shop? Become a partner dealer.
Jogan is a sister venture of Profileo (aluminium profile and hardware importer) and AFTL (thai/aluminium and glass work). Address: